কুষ্টিয়া জেলা সংবাদদতা; জেলার মিরপুর উপজেলার পুকুরে হাত পা বাঁধা দিপু আলী (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (০১ জুন ২০২০) সন্ধ্যায় উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর মোড়ে এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু দিপু আলী মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর মোড়ে এলাকার রাজন আলীর ছেলে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হামিদ জানান, সোমবার বিকেলে কয়েক শিশুর সঙ্গে পুকুরের ধারে কাদা মাখামাখি খেলছিল দিপু। এসময় পাশেই ঘুড়ি ওড়াচ্ছিলো বেশ কিছু যুবক। কাদা মাখামাখির একপর্যায়ে একটু কাদা কয়েকজনের গায়ে ছিটে পড়লে শিশু দিপুকে কলাগাছের পাতলা রশি দিয়ে হাত পা বেঁধে পুকুরে ছুঁড়ে দেয়। এর কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে এলাকাবাসীর দেওয়া খবরে থানা পুলিশ গিয়ে উদ্ধার করে।
এ ঘটনায় তরিকুল ইসলাম ও তাজিম আলী নামের দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
