আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে তাজুল ইসলাম হৃদয় (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে ২০২০ ) রাত সাড়ে ১০টায় নিজ কক্ষের ভেতর আত্মহত্যা করে। হৃদয় তাজুল ইসলাম হৃদয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিনকির আস্তানা স্টেশন এলাকার জাফর আহম্মদের ছেলে।
বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ কক্ষের ফ্যানের সাথে ফাঁস দেয় হৃদয়। পরে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে হৃদয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারণে হৃদয় আত্মহত্যা করে তা নিশ্চিত হওয়া যায়নি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল হৃদয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার (১৫ মে) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ
