মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। গত সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঞ্চের মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন সাক্ষ্যরিত ঢাবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি ঘোষণা করেছিলেন। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান পিকুল এবং মোঃ খোকন মিয়াকে সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার সকাল নয়টার দিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ ও কেন্দ্রীয় নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ মিজানুর রহমান পিকুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই আমাদের পাশে থাকলে আমরা ঢাবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। তিনি সবাইকে তাদের পাশে থাকার জন্য আহ্বান জানান।

এবং সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্ব-পুরুষরা যে চেতনা আর স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন তা সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ঢাকা মহানগর কমিটির সভাপতি রেজাউল করিম ভূইয়াসহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

আমাদের বাণী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।