প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে নির্যাতনের প্রতিবাদে আগামী শনিবার (২৬ অক্টোবর) মুখে কালোকাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। ওইদিন সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত একযোগে দেশের সব বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি পালন করবেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মূখপাত্র মো. বদরুল আলম বলেন,গত বুধবার মহাসমাবেশে শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শিক্ষকরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী শনিবার সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত একযোগে মুখে কালোকাপড় বেঁধে কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য গত বুধবার গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের পূর্বঘোষিত মহা সমাবেশে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা শহীদ মিনারের সামনে থেকে সরে গিয়ে পাশেই অবস্থান নেন। এ সময় পুলিশের দুই দফায় লাঠিচার্জে ১০ জন আহত হন বলে শিক্ষক নেতারা দাবি করেছেন। আগামী ১৩ নভেম্বরে মধ্যে ১০ম গ্রেড ও সহকারীদের ১১তম গ্রেড না দিলে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং পরে বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
