নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; মুজিববর্ষের অঙ্গীকার হোক ‘শিক্ষা তহবিল’ গঠন। এখানে যে অনুষ্ঠান হচ্ছে, তা সাবেক ছাত্ররাই করছেন। তাই আমি বলবো, আপনারা কলেজের জন্য একটি তহবিল গঠন করেন। যে তহবিল গরিব ও মেধাবীদের লেখাপড়ার খরচ যোগাবে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, এ তহবিলের টাকা দিয়ে বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে আমাদের সন্তানেরা। এতে দেশের অর্থনীতির চাকা সচল হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যেন প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে তহবিল গঠনের কথা বলি। আমরা চাই মুজিববর্ষে প্রত্যেকের এ অঙ্গীকার হোক।

সোনারগাঁও সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল-কায়সার, ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, কলেজের সাবেক সভাপতি মনির হোসেনসহ প্রমুখ।

আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/এভি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।