হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জাতীর জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহামন এর জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপনে জেলার খোকসা বিআরডিপি অফিসের ৪ দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (০৯ মার্চ ২০২০)  সকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার হলরুমে (বিআরডিবি) অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য রেখে গেছিলেন স্বাধীন বাংলাদেশ। অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস পরিশ্রম করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। কৃষিপ্রধান আমাদের দেশ হওয়ায় কৃষকদের অর্থনীতির মুক্তি প্রকৃত মুক্তি বলে আখ্যায়িত করেন। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে এই সকল প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ অর্থ জ্ঞান অর্থনৈতিক ভাবে মুক্তি পাবে এমনটাই আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে বিআরডিবির উপজেলা শাখার সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এবং এসময় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ৪০ জন কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আমাদের বাণী ডট কম/০৯ মার্চ ২০২০/এই 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।