নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; নতুন করে সাতজনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এ পর্যন্ত মারা গেছেন আটজন।

আজ বুধবার  (০৫ মে ২০২০) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ।

আক্রান্ত নতুনদের মধ্যে সদর উপজেলায় চারজন, লৌহজং উপজেলায় একজন এবং শ্রীনগর উপজেলায় দু’জন।

গত ৪ মে নিপসমে পাঠানো ৭২টি রিপোর্টের মধ্যে সাতজনের পজেটিভ রিপোর্ট আসে এবং বাকি ৬৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।