নিজস্ব সংবাদদাতা, বগুড়া; মোটরসাইকেল কিনে না দেওয়ায় জেলার নন্দীগ্রাম উপজেলায় নাজমুল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

আজ সোমবার (০২ মার্চ ২০২০) দুপুরে উপজেলার কলেজপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্র নাজমুল কলেজপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে ও নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সুত্রের বরাত দিয়ে পুলিশ জানান, বেশ কিছুদিন ধরে নাজমুল তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিল। কিন্তু তার বাবা ইসলাম হোসেন ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় তার মোটরসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এ কারণে সোমবার স্কুল থেকে ফিরে বাবার ওপর অভিমান করে পরিবারের সবার অগোচরে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে নাজমুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/ভিপিই 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।