নিজস্ব সংবাদদাতা, যশোর;  করোনা ভাইরাসের বিস্তারে বিপর্যস্ত দেশ। দেশের এই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার ফলাফল অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানোর উদ্যোগ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০)  যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বরে সরাসরি প্রেরণ করা হবে। এ জন্য সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জরুরি প্রয়োজন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জমা দিতে সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।

মোবাইল নম্বর জমা দানের পদ্ধতি:

১। যশোর বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) ভিজিট করুন
২। বামপাশের Our service থেকে Institute panel মেন্যুতে ক্লিক করুন
৩। EIIN Password দিয়ে লগ-ইন করুন
৪। Examinee MobileSSC 2020 ২০২০ মেন্যুতে ক্লিক করে মোবাইল নম্বর এন্ট্রি কর

বিজ্ঞপ্তি দেখুন;

আমাদের বাণী

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।