সুজন ভট্টাচার্য, ব্যুরো প্রধান, চট্টগ্রাম; রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৮ জনের করোনা সনাক্ত হয়েছে। রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ বুধবার রাতে এ খবর জানিয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪৬ জন।এ পর্যন্ত রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চারজন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) সকাল পর্যন্ত রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে ৬৬ জন।
- রাঙ্গামাটি করোনার ফোকাল পারসন ডা: মোস্তফা কামাল জানান, গতকাল রাতে চট্টগ্রাম ভেটেনারী অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ^বিদ্যালয় (সিভাসু) থেকে ৬৬টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৮ জনে রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি জেলা সদরের ১৫ জন, কাউখালী উপজেলায় একজন চিকিৎসক, কাপ্তাই উপজেলায় একজন, নানিয়ারচর উপজেলায় একজন। এর মধ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের ইনসপেক্টর, একজন এসআই, তিন কনস্টেবল এবং ১১ জন সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে।
- রাঙ্গামাটি শহরের পুলিশ লাইন্সে চারজন, এসপি অফিসের ডিবি ইন্সপেক্টর একজন, রিজার্ভ বাজার এলাকায় দুইজন, আপার রাঙ্গামাটি এলাকায় একজন, তবলছড়ি অফিসার্স কলোনীতে একজন, কলেজ গেইট একজন, আলম ডকইয়ার্ড একজন, ভেদভেদী ক্যান্টেম্যান্টে একজন, রাজমুনি পাড়ায় একজন, বনরূপা একজন, সুখী নীলগঞ্জের নতুন পুলিশ লাইনে একজন, কাপ্তাইয়ে একজন, কাউখালীতে চিকিৎসক একজন, এবং নানিয়ারচরের ঘিলাছড়িতে একজন আক্রান্ত হয়েছে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: ছুফিউল্লাহ জানান, বুধবার সকালে সাতজন এবং রাতে ছয়জনসহ গতকাল মোট ১৩ জন করোনা পজেটিভ পাওয়ার তথ্য আমরা পেয়েছি। আজ তাদেরকে যথাযথভাবে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
