রাজবাড়ীতে অস্ত্র সহ ৪ ডাকাত দলের সদস্যকে আটক করেছে রাজবাড়ীর সদর থানার পুলিশ। শনিবার গভির রাতে শহরের পাবলিক হেলথ্ এলাকা থেকে ডাকাতি প্রস্তুত কালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি হাইড্রোলিক কাটার, ১টি চাপাতি, ১ টি ছোরা,১ টি ছ্যান-দা উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে ৯/১০ জনের একদল ডাকাত সদস্য পাবলিক হেলথ্ এর নিকট একটি সুপারি বাগানে ডাকাতির প্রস্তুতির খবর জানতে পেয়ে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়,পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সবাই পালিয়ে গেলেও ৪ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে ফরিদপুরে ভাঙা থানার গুলগুলদি গ্রামের আঃ মালেক মোল্লার ছেলে সোহেল মোল্লা,ওই একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নুর আলম, রাজবাড়ী সদরের সজ্জন কান্দা এলাকার সাহাবুদ্দিন শেখ’র ছেলে সাজ্জাদ শেখ, রামকান্ত পুর এলাকার জাহাংগীর হোসেনের ছেলে জিকরুল হাসান নাহিদ। এদের মধ্যে সোহেলের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় ৪ টি ও রাজবাড়ী সদর থানায় ১ টি হত্যা অপহরণ ও মাদক সহ মোট ৫ টি মামলা রয়েছে।
