শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলার সদর থানায় মামলা করতে এসে হামলার শিকার হয়ে মোঃ জিয়াউল খান (৩৩) নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে ২০২০) সন্ধ্যায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সদর থানায় মামলা করতে আসলে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর পশ্চিম পাড়ার মোঃ হালিম খানের সাথে তারই সৎ ভাই মোঃ গফুর খানের সাথে দীর্ঘ দিন যাবত জামিজমার জেরে বিরোধ লেগে থাকায় মোঃ গফুর খানের দুই ছেলে মোঃ আলম খান ও মোঃ টিক্কা খান প্রায়শই তার সৎ চাচা অর্থাৎ মোঃ হালিম খানকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো। ঈরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার মোঃ গফুর খানের দুই ছেলে সহ মোঃ হালিম খানের বাড়িতে তার উপর হামলা করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। তার প্রেক্ষিতে হালিম খানের ছেলে মোঃ জিয়াউল খান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মামলা করতে এলে থানার গেটের অদূরে আগে থেকেই ওৎ পেতে থাকা মোঃ গফুর খানের দুই ছেলে মোঃ আলম খান(৪২) ও মোঃ টিক্কা খান (৩৮) মোঃ হালিম খানের ছেলে মোঃ জিয়াউল খান(৩৩) এর উপর কাঠের লাঠি নিয়ে অতর্কিত হামলা করে মারাত্বক ভাবে যখম করে।
রাজবাড়ী সদর থানা গেটে কর্তব্যরত পুলিশ ঘটনাটি স্বচক্ষে দেখে দ্রুত ছুটে এসে হামলা কারি দুজনের মধ্যে মোঃ আলম খানকে আটক করে থানায় নিয়ে যায় এবং আলম খানের ছোট ভাই টিক্কা খান পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মারাত্বক যখম অবস্থায় মোঃ জিয়াউল খানকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই হামলার স্বীকার মোঃ জিয়াউল খানের বাবা মোঃ হালিম খান রাজবাড়ী সদর থানায় মোঃ গফুর খান ও তার দুই ছেলে মোঃ আলম খান ও মোঃ টিক্কা খানের নামে মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এবিষয়ে মামলা হলে হামলা কারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
আমাদের বাণী ডট কম/২৯ মে ২০২০/সিসিপি
