রাজবাড়ীর বালিয়াকান্দিতে পপুলার ইন্স্যুরেন্সের এক বীমা কর্মী (৩২) কে ধর্ষণের ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষনের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা।

সোমবার সকালে বালিয়াকান্দি থানায় ধর্ষণের স্বীকার ওই নারী নিজে বাদী হয়ে তিন জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার বীমা কোম্পানীর ওই নারী কর্মী ১৬ নভেম্বর তারিখে রাজবাড়ীতে বীমা অফিস থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে বাড়ীর অদুরে বহরপুর বাজারের কাছে পৌঁছালে উক্ত আসামীগণ তাকে জোরপূর্বক অটোবাইকে উঠিয়ে ফাঁকা মাঠের মধ্যে স্যালো মেশিন ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থাকা অফিসের ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ধর্ষনের পর তাকে আসামীরা একটি অটোভ্যানে বাড়ী পাঠিয়ে দেয়। পরে সে অসুস্থ্য হলে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী প্রেরণ করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।