রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা; জেলার রাজাপুরে মাদক মামলার আসামি ইকবাল মল্লিকের (৪৫) দায়ের কোপে রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) খোকন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৯মে) সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় উপজেলার ভান্ডারিয়া থানার সীমান্তবর্তী কাটাখালী স্টিল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ।

  • থানা সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন ঘটনাস্থলে যায়।এ সময় মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়ার লক্ষিপুরা এলাকার ইকবাল হোসেন মল্লিক (৩২) পিতা রুস্তুম আলী মল্লিক ও ঐ এলাকার সাগর হাওলাদার ওরফে ফেনসি সাগর (৩০) পিতা রতন হাওলাদার ও তাদের দলের সদস্যরা এসআই খোকনের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

মাদক ব্যাবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে এস আই খোকন গুরুতর আহত হলেও অন্যরা নিরাপদ থাকে।সংবাদ পেয়ে রাজাপুর থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

  • জানা যায়, মাদক ব্যবসায়ীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তার ডান হাতের মধ্যবর্তী স্থানে লেগে হাতের রগ কেটে যায়। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায় । ঘটনাস্থল ঝালকাঠি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। হামলার মূল হোতা মাধক ব্যাবসায়ী সাগর (৩০) ও তার সহযোগী নাঈম কে আটক করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/৩০  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।