ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের এক বিশাল পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে ঐ ব্যাচের দুই-শতাধিক সহপাঠী রাণীশংকৈল ডিগ্রী কলেজ চত্বর থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে।

র‍্যালিতে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, অধ্যক্ষ তাজুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পরে একই কলেজ মাঠে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজির উদ্দিন, জয়নাল আবেদিন, মতিউর রহমান, এটিও রবিউল ইসলাম সবুজ, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিনś শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্তমান প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ। পুনর্মিলনী অনুষ্ঠানে-৯৮ ব্যাচের ১৬৫ জন ছাত্র ও ৩৫ জন ছাত্রী – স্বাগতিক বক্তব্য, স্মৃতিচারণ মূলক আলোচনা, উপহার বিতরণ, উন্নত মানের খাবার পরিবেশন ও র‍্যাফেল ড্র তে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত সন্ধ্যায় একই মঞ্চে ঢাকা থেকে আগত সুনামধন্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।