ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে হোসেনগাঁও-নন্দুয়ার ইউনিয়ন ভূমি অফিস দুদকের অভিযান। দুদক সূত্রে জানা গেছে, কম্বেশ্বর নামে এক ব্যক্তি বাদী হয়ে জমিসংক্রান্ত বিষয় ১০৬ নাম্বারে দুদককে ফোন দিয়ে অভিযোগ করে।

সেই প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় ইউনিয়ন ভূমি অফিস ইনচার্জ জাহেরুল ইসলামকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এবং তার সম্পত্তির হিসাব চেয়ে বিভিন্ন প্রশ্ন করেন, সেই সাথে অভিযুক্ত জমির কিছু কাগজ পত্র জব্দ করেছেন দুদক।

দুদকের উপ সহকারি মহাপরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, অভিযুক্ত জমির কাগজপত্রাদি ভুমি ইনচার্জের কাছ থেকে নেওয়া হল। পরে পরিক্ষা নিরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তার পরে দুদক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দফতর অভিযান চালার খবর পাওয় গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।