ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় জমি সংক্রান্ত সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই রহিম উদ্দিন(৬০) নামে একজন নিহত হয়েছে। ঘটনার পর ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রমতে, ধুলঝাড়ী গ্রামে রহিমউদ্দিনের বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী ইমতাজুল ইসলামের সঙ্গে বিরোধ চলছিল। বুধবার সকালে রহিম উদ্দিন তার বসতভিটার কাজ করতে গেলে প্রতিবেশী ইমতাজুল বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় রহিমউদ্দিন।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমতাজুল ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে আটক করে পুলিশ। এনিয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে, মামলা নং-২। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।