নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনার ছোবলে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে ৪৮ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে মারা গেছে পাঁচ জন অন্যদিকে সুস্থ্য হয়েছন ১৫ জন। তবে বিশ্বে দাবানলের মত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত দোকান পাট। এদিকে উৎকণ্ঠা উদ্বিগ্নতায় কয়েক লাখ শিক্ষক শিক্ষার্থী।
আর এই বন্ধের সময়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সংসদ বাংলাদেশ টেলিভশনে ক্লাশ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার থেকে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যে শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেনী শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ করে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করেছে। প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহন করতে পারবে।
আগামীকাল ২৯ মার্চ ২০২০ থেকে শুরু হবে এ পাঠদান কার্যক্রম। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে। বিকাল ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেই ক্লাবসমূহ আবার পুনঃ প্রচার করা হবে। শ্রেনী শিক্ষক ক্লাস শেষে পাঠদান কৃত বিষয়ের উপরে বাড়ির কাজ প্রদান করবে। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। নিম্নে ক্লাসের সময়সূচি সংযুক্ত করা হলো।

আমাদের বাণী ডট কম/২৮ মার্চ ২০২০/ডিএ
