ডেস্ক রিপোর্ট, ঢাকা; বোন শেখ রেহানার কাছ থেকে সিলেটের বিশ্বনাথে এক ইউনিয়নে চার শতাধিক প্রতিবন্ধী থাকার খবর শুনে তাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীর জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারকে একটি লুঙ্গি ও একটি শাড়ি দিতে ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা দেন শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২০) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চারটি গ্রাম জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও ও আমতৈল মিলে ‘বৃহত্তর আমতৈল’ গ্রাম নামে পরিচিত। সেখানে প্রতিবন্ধিতার হার সিলেটের সামগ্রিক হারের দ্বিগুণের বেশি। -গণমাধ্যমে খবরটি দেখে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে তা আনেন।
‘মানবিক বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ আমলে নেন,’-বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সূত্র: বিডি নিউজ।
আমাদের বাণী ডট কম/২৮ জুলাই ২০২০/পিপিএম

