রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে প্রেসক্লাবের সাধারণ সভায় মোঃ মোক্তার হোসেনকে (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মাতৃকণ্ঠ), পুনরায় সভাপতি ও এম.এ জিন্নাহকে (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার (দৈনিক আমাদের অর্থনীতি),যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু (দৈনিক মাটির পৃথিবী), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম (দৈনিক দিনকাল ও দৈনিক জনতার আদালত), কোষাধ্যক্ষ মোঃ আবুল হাশেম (সাপ্তাহিক পাংশা বার্তা), প্রচার সম্পাদক সোহেল রানা (রাজবাড়ী টাইমস), দপ্তর সম্পাদক তুহিন বিশ্বাস (দৈনিক নবচেতনা), কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোঃ ইজাজুল হক (দৈনিক সংগ্রাম) ও মোঃ রফিকুল ইসলাম রঞ্জু (সম্পাদক সাপ্তাহিক পাংশা বার্তা)। সাধারণ সভায় প্রেসক্লাবের উপদেষ্টা পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণ এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
