ডেস্ক রিপোর্ট, ঢাকা; লন্ডন ছাড়া আগামি ৩০ জুলাই পর্যন্ত সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সোমবার (০৬ জুলাই ২০২০) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে আগামি ৩০ জুলাই পর্যন্ত লন্ডন ছাড়া ১৬ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করা হলো। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তী সময়ে ফ্লাইট চালুর তথ্য জানিয়ে দেওয়া হবে।
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে।
আমাদের বাণী ডট কম/০৬ জুলাই ২০২০/পিপিএম

