বান্দরবানের লামা উপজেলায় রোববার ১৪ জুলাই রাত ২টায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মধুঝিরি এলাকায় পাহাড় ধসে নুরজাহান বেগম (৫৫) নামে ১ নারী নিহত ও একই পরিবারের ৬ জন আহত হয়েছে।
খবর পেয়ে আজ সকালে ঘটনাস্হলে ছুটে যান লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।এই সময় নিহত নূরজাহান বেগমের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা এবং তার আহত ২ ছেলে কে ৫ হাজার করে ১০ হাজার টাকা প্রধান করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দূর্যোগ ব্যাবস্থাপনা, ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের জিআর খাতের আওতায় এই অর্থ প্রদান করা হয়েছে।এছাড়া ও ক্ষতিগ্রস্ত দের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
