মাসুদ বাবু, লালমনিরহাট জেলা সংবাদদাতা; জেলার  সদর উপজেলায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে ২০২০) সকালে উপজেলার তিস্তা নদী তীরবর্তী চর গোকুন্ডা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আবু সাঈদ ওই গ্রামের দিনমজুর দুলু মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

গোকুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, তিস্তা নদীর কড়াল গ্রাস থেকে নিজেদের বসতঘর সড়ানোর কাজ করছিলেন আবু সাঈদ। এ সময় বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে শরীরে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমাদের বাণী ডট কম/২৬ মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।