ডেস্ক রিপোর্ট, ঢাকা;  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাশ টানার ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) ও আলামিন (২০) নামে ৪ জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। খালেক, রমিজ ও আলম নামে ৪ জনকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সংঘর্ষের কারণে গতকাল দীর্ঘক্ষণ ব্যাহত ছিল চিকিৎসাসেবা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেক এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতাল ২-এর পাশে লাশ পরিবহন অ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢাকা মেডিক্যাল ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও ঢামেক হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেকের গ্রুপের মধ্যে শুক্রবার বিকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খালেকের অনুসারী সাজ্জাদ, আয়েশা, মোস্তফা ও আলামিন আহত হন। ঢামেকের কর্মচারীদের দাপটের কাছে চিকিৎসকরাও অসহায়। এখানকার অনেক কর্মচারীই ডায়াগনস্টিক-ক্লিনিকের মালিক। কর্মচারীরা রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় তাদের

আধিপত্যের বিরুদ্ধে কেউই মুখ খুলতে সাহস দেখান না। তাদের অপকর্মের কারণে মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

সন্ধ্যায় ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মেডিক্যাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। কয়েকজনকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আমাদের বাণী ডট কম/২৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।