রাজশাহী জেলার বাঘা উপজেলা সাব-রেজিষ্ট্রার দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক হয়েছেন বাঘা উপজেলা যুুুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক, বাঘা পৌরসভার ১ নং প্যানেল মেয়র মো: শাহিনুর রহমান পিন্টু।
পুর্বে বাঘা উপজেলা সাব-রেজিষ্ট্রার দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মো: জহুরুল হক স্বপন ও সাধারন সম্পাদক বাঘা পৌর কাউন্সিলর মো: মোমিন।
নব নির্বাচিত সভাপতি সাধারন সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বাঘা উপজেলা সাব-রেজিষ্ট্রার দলিল লেখক সমিতির সদস্য মো: অন্তর আলী বলেন তারা নিষ্ঠার সাথে কাজ করে বিদ্যামান সমস্যা সমূহ দুর করে বাঘা-চারঘাটের এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহারিয়ার আলম এমপির হাতকে শক্তিশালী করবে এই আশাবাদ রাখছি।

পরিশেষে তিনি আব্দুল লতিফ ও শাহিনুর রহমান পিন্টুকে বিজয়ি করার জন্য আলহাজ্ব শাহারিয়ার আলম এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
