মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের অক্টোবর (২০১৯) মাসের এমপিওর চেক বুধবার (৩০ অক্টোবর) ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ৬ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-৪৪০

এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক  বুধবার (৩০ অক্টোবর) ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) মো. জহুরুল ইসলাম   এ তথ্য নিশ্চিত করেছেন।

স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৯১৮,৯১৯,৯২০,৯২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।