সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিকভাবে শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। একই সাথে শিক্ষকদের বদলি প্রথা চালু, অনলাইন পদ্ধতিতে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এমপিও প্রদান, কলেজ শিক্ষকদের পদোন্নতিতে অনুপাত প্রথা বাতিল, সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ীভাড়া ও উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন তারা।

এছাড়া অবসর কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধ করে শিক্ষকদের জন্য পেনশন ব্যবস্থা চালু এবং একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন তারা।

এসব দাবি জানিয়ে সোমবারমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো.নজরুল ইসলাম রনি, মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্সসহ সমিতির নেতারা।

স্মারকলিপিতে শিক্ষক নেতারা বলেন,

স্মারকলিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।