আমাদের বাণী ডেস্ক, ঢাকা; বিশ্বে দাবানলের মত ছড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস। মুহুর্তের মধ্যেই বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস টা। আক্রান্তের দিক থেকে চীন ইতালি স্পেনকে ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে এই ভাইরাসে শুধু নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু হলো।

মৃতদের মধ্যে তিনজনের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামে, একজন যশোরের ও আরেকজনের বাড়ি ফরিদপু্রে। সবার পরিচয় জানা গেলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, শুধু নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬৪৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৬৫ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছে ২ হাজার ৪৮৪ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার ৪ জন। তবে এ সংখ্যা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে।

উল্লেখ্য, মহামারি করোনা তার দাপটে প্রতিদিন কেড়ে নিচ্ছে অজস্র প্রাণ। গত একদিনে নতুন করে আক্রান্ত করেছে বিশ্বের এক লাখ মানুষকে। মোট আক্রান্ত তাই ছয় থেকে বেড়ে এখন ৭ লাখ ২১ হাজারের বেশি। বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় ৩৪ হাজার। গতকাল যা ৩০ হাজার ছাড়ায়।

আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।