ঝিনাইদহের শৈলকুপায় এক পাগলা কুকুড়ের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া, বিপ্রবগদিয়া ও নওয়াপাড়া গ্রামে কামড়ে।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে ভ্যাকসিন (টিকা) দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা হলেন, উপজেলার পাইকপাড়া গ্রামের সুইটি, সুমাইয়া, রেখা, সিরাজুল,

আলফাজ, বিগ্রবগদিয়া গ্রামের মানিক মিয়া, ফারজানা, মেঘা, পলি খাতুন ও নওয়াপাড়া গ্রামসহ অন্তত ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর ২টার দিকে পাইকপাড়া মধ্যপাড়া থেকে শুরু করে বিপ্রবগদিয়া ও নওয়াপাড়া গ্রাম পর্যন্ত একটি পাগলা কুকুর এলোপাতাড়ি গ্রামবাসীদের কামড়াতে থাকে। এই সময় আতংকে দৌড়াতে থাকে লোকজন। এক পর্যায়ে কিছু লোক জড়ো হয়ে কুকুরটিকে নওয়াপাড়া গ্রামে শেষ পর্যন্ত মেরে ফেলে।

এই বিষয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নজরুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে আহত ১২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যাযক্রমে আরো আহত রোগী আসছে।

তিনি আরো বলেন, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। তাই রোগীদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।