ডেস্ক রিপোর্ট, ঢাকা;  দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে সরকার কঠিন সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে মানুষের জীবন-জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবার গণমুখী বাজেট উত্থাপিত হবে বলে জানিয়েছেন তিনি।

  • আজ বুধবার (১০ জুন ২০২০) নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, অসচেতনতার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণে বেশি করে শুরু হলে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে। করোনা সংক্রমণের ক্রম অবনতিশীল এই পরিস্থিতিতে নতুন করে যে সব স্থানে লকডাউন করা হয়েছে, সেই সব এলাকার মানুষদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছি। এই সিদ্ধান্ত আপনার আমার, আমাদের সবার কল্যাণেই নেওয়া হয়েছে।

  • আর যে সব এলাকা লকডাউনের আওতামুক্ত, আপনারা স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যদি আরও অবনতি হয়, যদি আবার সেকেন্ড ওয়েব শুরু হয় তাহলে দেশের সব এলাকায় সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তিনি বলেন, মানুষের জীবন-জীবিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উত্থাপিত হবে। করোনাভাইরাসের সংকটে প্রধানমন্ত্রী যেমন বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক তেমনি বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ নিয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।