ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন,মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও শিক্ষিত সমাজ গড়তে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের এক অভিভাবক সদস্যের বাড়ীর উঠানে আরাজী সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বিলকিস বানুর উদ্দ্যোগে মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বানী রাণী রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পিটিএ কমিটির সদস্য জান্নাতুন বেগম ও অভিভাবক সদস্যগণ । এ সময় আরাজী সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনার মান উন্নয়ন,স্কুলের মনোরম পরিবেশ তৈরী করন। শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি বেশি বেশি মনোজগী করা ও শিশুরা যাতে কোন প্রকার অপরাধে জড়িয়ে না পড়ে সে দিকে লক্ষ্য রাখা এবং স্কুলটি যাতে জেলার শ্রেষ্ঠ স্কুল হয় সে জন্য সকল অভিভাবকদের এগিয়ে আসার বিষয়ে আলোচনা হয়।
এ সময় স্কুলটির প্রধান শিক্ষক সুলতানা বিলকিস বানু অভিভাবকদের প্রতি সন্তানদের নজর রাখতে অনুরোধ করেন।
