ডেস্ক রিপোর্ট, ঢাকা; দীর্ঘদিন প্রতিক্ষার পর অবশেষে সরকারিকরণ হচ্ছে রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী দুর্গম বরকল উপজেলার একমাত্র কলেজ বরকল রাগীব রাবেয়া কলেজটি। ইতিমধ্যে কলেজটি জাতীয়করণের বিষয়ে মতামত ও বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসকে চিঠি প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সুত্র ও রাঙ্গামাটি জেলা প্রশাসক কলেজটি সরকারিকরণের বিষয়টি নিশ্চিত করেছে ।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায় শিক্ষা ক্ষেত্রে পশ্চাৎপদ অঞ্চল বিবেচনায় এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উচ্চ শিক্ষা প্রসারে ভূমিকা রাখার অভিপ্রায় নিয়ে জাতীয়কণের জন্য  মতামতের চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

রাগীব রাবেয়া কলেজের  অধ্যক্ষ নৈচিং রাখাইং কলেজটি জাতীয়করণ বিষয়ে জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ায় নতুন হিসেবে তিনি জাতীয়করণের জন্য প্রথমে আবেদন করেননি সে কারণে কলেজটি প্রথমধাপে জাতীয়করণ প্রকৃয়ায় আসেনি। পরবর্তীতে মন্ত্রণালয়ে এ উপজেলায় কোন কলেজ নেই হিসেবে ভুল তথ্য উপস্থাপিত হওয়ায় জাতীয়করণ প্রকৃয়া দেরী হয়।

অবশেষে বিগত বছরে স্থানীয় সাংসদ জননেতা দীপংকর তালুকদার কলেজটি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি প্রেরণ করলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে জেলা প্রশাসক কার্যালয়ে চিঠি প্রেরণ করা হয়। বর্তমানে জেলা প্রশাসক কার্যালয় হতে প্রেরিত প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রলায়ের উচ্চ শিক্ষা বিভাগে প্রকৃয়াধীন রয়েছে। সেখানথেকে দ্রত সময়ে মধ্যে প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে তিনি বিশ্বাস করেন।

আমাদের বাণী ডট কম/০৩ ফেব্রুয়ারি ২০২০/ভিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।