সরকারি হচ্ছে ঢাকাস্থ মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া মহিলা কলেজ। গতকাল ১৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বেসরকারি কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকাস্থ মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া মহিলা কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তরের দলিল জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

