ডেস্ক রিপোর্ট, ঢাকা; সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) মারা গেছেন।
- গতকাল দিবাগত রাত ১টা ৪০ মিনিটের শ্যামলী সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন আমিন উদ্দিন মানিক।
রেজাউল করিম হেলাল দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছিল।
- তিনি ১৯৯৫ সনের ১২ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনপেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন এবং ১৯৯৭ সনের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
তিনি ২০১৯ সনের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং ৮ জুলাই কাজে যোগদান করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মিরপুর -১ নম্বরে মধ্য পাইকপাড়ায় বসবাস করতেন।
- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যার্টনি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
