খুলনা শহরে ৭১ টিভি’র খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর উপর হামলার প্রতিবাদে বরিশাল জেলার  আগৈলঝাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে আগৈলঝাড়া প্রেসক্লাব। সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের কাছে অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

আজ  মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২০) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলো গৌরনদী প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, জনকণ্ঠের বরিশাল স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো কাজী আল-আমীন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক সদস্য এসএম শামীম, ৭১ টিভির আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি স্বপন দাস।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে খুলনা ওয়াসার কতিপয় অসাধু কর্মকর্তাদের মদদে সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার দাবি করে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার, মো. সাইফুল ইসলাম, ওয়াসিম ভুঁইয়া সেলিম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বেলাল হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সদস্য মো. জাহিদুল ইসলাম, জয় রায়, মো. মনিরুজ্জামান মনির, বাংলা টিভি প্রতিনিধি এফএম নাজমুল রিপন, বরুণ বাড়ৈ, পলাশ দত্ত, মৃদুল দাস, মারুফ মোল্লা, সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত রবিবার ৫ জানুয়ারি খুলনা ওয়াসার নির্মাণ কাজে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়াসার চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের হাতে প্রহারের শিকার হন ৭১ টেলিভিশনের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। ওই হামলায় টেলিভিশনের ক্যামেরাও ভাংচুর করে। খবর পেয়ে কেএমপির শহর ও যানবাহন শাখার ট্রাফিক পরিদর্শক পরিদর্শক রেজাউল বাশার অতি উৎসাহী হয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দুর্নীতিবাজ ওয়াসা কর্মকর্তাদের উল্টো অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পরিয়ে থানা নিয়ে যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।