দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার আজাদ হোসেন সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন) তিনি।

তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সুমনের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সহকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।