সদ্য সমাপ্ত ১৩তম সাউথ এশিয়ান গেমসে তায়কোয়ান্দো (কোরিয়ান মার্শালাট) এ দুটি ব্রোঞ্জ পদক প্রাপ্ত খেলোয়ার রুমা খাতুনকে সংবর্ধনা প্রদান করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব।

শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা রঘুনন্দন সিকদার।

এসময় উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল বার্তা ২৪. কমের স্টাফ করেসপন্ডেন্ট সোহেল মিয়া, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোর্তবা রিজু ও অনলাইন পোর্টাল ডেইলী বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি তনু সিকদার সবুজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।