বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু সরকারি কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছাত্রলীগ। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে নবীনদের বরন করে নিতে এক জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়।

রুমা সাংঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা এই অনুষ্টানের উদ্বোধন করেন।

পরে কলেজ ছাত্রলীগ সভাপতি নুথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রুমা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম,২ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈমং মার্মা শৈবং,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রতন কান্তি দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক সাধন বড়ুয়া, কাঞ্চন কর্মকার,শাহজাহান, কবির শিকদার সহ কলেজে শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্টানে বিশেষ অতিথিরর বক্তব্য রাখতে গিয়ে থাংখাম লিয়ান বলেন, আজ যারা এখানে নতুন এসেছো তাদের কে পড়ালেখার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

 আজ আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি, বিভিন্ন ভাবে সমাজে নেতৃত্ব দিয়ে গরীব অসহায় মানুষের সেবা করার সুযোগ পেয়েছি,আমি চাই তোমরা শুধু উপজেলা নয় জাতীয় পর্যায়ে নেতৃত্ব দাও।পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তার একান্ত চেষ্টায় এই কলেজ সরকারীকরণ করা সম্ভব হয়েছে।
পরে সভাপতি অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।