মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার রাণীশংকৈল উপজেলায় ফরিদা(১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী সাপেড় কামড়ে মারা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) উপজেলার বাচোর ইউনিয়নে নিজ শয়ন ঘরেই বিষধর সাপের কামড়ে এই  শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়।

সাপে কেটে মারা যাওয়া ঐ শিক্ষার্থী হলেন, উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফরিদা(১১)। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে হঠাৎ শয়ন ঘর থেকে চিৎকার দেয় ফরিদা। তার চিৎকারে পরিবারে সকলে ঘুম থেকে উঠে তার কাছে গেলে সে জানাই তাকে সাপে কেটেছে । এতে ফরিদা শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে। তাকে দ্রুত পরিবহন যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পর ভোর চারটায় ফরিদা মারা যান।

বাচোর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বর্মন সাপে কেটে মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।