সাভারে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩অক্টোবর) দুপুর ১২টার দিকে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
