ডেস্ক রিপোর্ট, ঢাকা;  সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িতদের কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আবহানী ক্লাব ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমি গভীর শোক প্রকাশ করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে। কেউ পার পেয়ে যেতে পারে না।

আমাদের বাণী ডট কম/০৫ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।