মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের উপজেলার ফকির হাট এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ও বাসের সংঘর্ষে ১০ যাএী আহত হয় বলে জানায়।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২০)উপজেলার ফকিরহাট এলাকায় মহাসড়কে দ্রত গতিতে একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দিলে ৮নং যাএীবাহী বাসটি (চট্রমেট্রো১১-২১০২) উলঠে কাধে পড়ে যায়।এতে ঘটনাস্থলে ১০ যাএী গুরুতর আহত হয়। আহতদের সীতাকুণ্ড থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানাযায়।

আহতদের মধ্যে একজনের ঠিকানা জানা যায়,তার নাম মোঃ শাহ আলম (৫৫) আশঙ্কা অবস্থায় থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়। তিনিরাস্তার পাশে বাঁশের ব্যবসা করতেন।তার বাড়ি স্থানীয় ফকিরহাট,নলুয়া পাড়া এলাকার নোয়া মিয়ার পুত্র বলে জানান।

এ বিষয়ে,সীতাকুণ্ড ফকিরহাট ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন,দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকাল বাস ও যাএীদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।