মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা;  জেলার সীতাকুণ্ড উপজেলায় পৌরসদর কলেজ রোড অসহায় দরিদ্রের মাঝে ১০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।

এতে,দিনমজুর,রিক্সাচালক,ভ্যানচালক,পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষ এই বিশেষ কর্মসূচির অব্যাহত থাকবে বলে জানাযায়। 

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০ ) উপজেলার পৌরসদর কলেজ রোড এলাকায় সকাল ১০টার দিকে এই বিক্রির কাযক্রম উদ্বোধন করা হয়।

এই খোলা বাজারে প্রতি ভোক্তা পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন এবং একজন ভোক্তা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে সপ্তাহে মাত্র পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন বলে জানান।

প্রতি সপ্তাহে তিনদিন সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে এবং প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার চলতে থাকবে।প্রতি  ডিলার এক টন করে দুই ডিলার দুই টন অর্থাৎ সপ্তাহে ছয় টন বিক্রি করা হবে। ফলে প্রতি সপ্তাহে এক হাজার দুই শত উপকারভোগী পরিবার এর আওতাভুক্ত থাকবেন।

এই বিষয়ে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন,করোনাভাইরাসের ঘরবন্দি বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য সরকারের খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছি।এবং খোলা বাজারে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বা প্রতিনিধির উপস্থিতিতে তদারকিতে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানান।

আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।