চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছেন। গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২০) দিবাগত গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবি হাট খাদেম পাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে দুর্ধর্ষ এইডাকাতির ঘটনা ঘটে।
খাদেমপাড়া গ্রামের সাহাব উদ্দীনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক সাহাব উদ্দীন জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির জানালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে ডাকাতরা।এই সময় আমরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম।
কাপড় দিয়ে ডাকাত সদস্যদের মুখ ঢাঁকা ছিল।
তিনি আরও জানান, এ সময় ডাকাত দলটি ঘরে ঢুকে ঘুমন্ত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে ঘরে একটি কক্ষে আটকে রেখে, ডাকাতরা ঘরে থাকা দশ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, কয়েকটি দামি মোবাইল ফোন, পোশাকসহ ও প্রয়োজনীয় কাগজ পএ মালামাল নিয়ে পালিয়ে যায়।
তবে এ বিষয়ে জানতে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
