মোঃ মামুনুর রশিদ মাহিন,সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ আবদুল জলিল (৫৮) নামে ট্রাক চালক নিহত হয়েছে।  নিহত ট্রাক চালকের বাড়ী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চণ্ডীপুরে গ্রামে।

আজ শুক্রবার (১৫ মে ২০২০) উপজেলার সলিমপুর ইউনিয়নে ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  আজ সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক পুলিশ বক্স এলাকায় একটি পণ্যবাহী গাড়ির (চট্টমেট্রো-ঢ-৮১-০৬৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই চালক নিহত হয়।

এই সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দুর্ঘটনাস্থল গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং বারআউলিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন।

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।