মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা;  জেলার সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ মে ২০২০) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকার পাহাড়ের জঙ্গল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে,  ভিতরে একটি লাশ।  শীতলপুরের মদনহাট এলাকায় জঙ্গলে অর্ধ গলিত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ জানান,আমরা খবর পেয়ে মদনহাটের এলাকার পাহাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি।

তবে লাশটির শরীরে পচঁন ধরাতে চেহারা চেনা যাচ্ছেনা।ধারণা করা হচ্ছে লাশটি তিন চার দিন আগের।চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে তারা এলে লাশ শনাক্ত করবে বলে জানা যায়।

আমাদের বাণী ডট কম/২১ মে ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।