মোঃ মামুনুর রশিদ মাহিন , সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা;  জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদর বাইপাস এলাকায় একটি মোটর সাইকেল ধাক্কায় গুরুতর আহত হয় রিকশাযাত্রী ও মোটরসাইকেল আরোহী। চিকিৎসা করার সময় তার পকেটে ৩ হাজার পিস ইয়াবা পেল ডাক্তার।

আজ রবিবার (০৫ মার্চ ২০২০) সকাল এগারটায় সময় উপজেলার পৌরসদর বাইপাস এলাকায়  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি অটোরিকশা পশ্চিম পার্শ্বে পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় রিকশাযাত্রী ও মোটরসাইকেল আরোহী।

এই সময় স্থানীয়রা উদ্ধার করে মোটর সাইকেল আরোহী ও রিকশা যাত্রীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করানো হয়।পরে মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীর শরীর থেকে ১৫ প্যাকেট ইয়াবা উদ্ধার করেন বলে জানা যায়। তার বাড়ি সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মোঃ আনু (৪৫)

মোটরসাইকেল ধাক্কা আহত ব্যত্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।আহতের বাড়ি উপজেলার পৌরসভাধীন শেখ পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ জসীম উদ্দীন (৪৩)

এই বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, উপজেলার পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় থেকে কিছু দুরে আমাদের পুলিশ টহলরত ছিল।

এমন সময় রিকশা ও মোটরসাইকেল দুঘটনার খবর পেলে,আমরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।এবং চিকিৎসাধীন অবস্তায় ডাক্তার মোটরসাইকেল আরোহীর পকেটে আনুমানিক ১৫ প্যাকেট তিন হাজার পিস ইয়াবা পাই।বতমানে এই গুলো আমাদের হেফাজত আছেন।মোটরসাইকেল আরোহীকে চমেক মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বলে জানাযায়।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।