চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি, ২০২০) সন্ধায় উপজেলার ছোট কুমিরার গুলাহমেদ জুট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ বলে জানা যায়। নিহত অপর ব্যক্তির মীরসরাই থানা ডুমখালি গ্রামের মেজবা উদ্দিন বলে জানা যায় ।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে। আহতদের সীতাকুন্ড জেনারেল হাসপাতাল ভতি করানো হয়। অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এই দিকে চার ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডের রাত সাড়ে দশটায় কালুশাহ্ মাজার ফকিরহাট এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে অজ্ঞাত এক নারী নিহত হয়। আহত হয় এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত একদিনের ব্যবধানে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের অংশে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন।
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে থানা ওসি এবং এস আই ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
