চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রত গতিতে একটি লেগুনা এসে পথচারীদের ধাক্কা দিলে,ঘঠনাস্থলে তিন জন গুরুতর আহত হয় বলে জানা যায় ।

আজ শুক্রবার (২৪ জানুয়ারী-২০) সীতাকুন্ড জেলার ফৌজদার হাট বাইপাস এলাকায়  এই সড়ক দুর্ঘটনায় আহতদের চমেক হাসপাতালে নিয়ে যায়।এতে  অজ্ঞাত ১ জনের মৃত্যু হয় ।তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আহত দুজন বর্তমানে চমেক হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে  চিকিৎসাধীন  রয়েছেন। আহতরা হলেন শাহেদা বেগম (৩৫) ছেলে  আরাফাত (৭) বলে জানা যায় ।

এ বিষয়ে হাইওয়ে থানার এস আই কাউসার আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনারস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।