মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা;  চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের কাশেম জুট মিলস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসীয়কে আটক করেছে পুলিশ।

গত শনিবার ( ১৫ ফেব্রুয়ারী ২০) উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের কাশেম জুট মিলস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেন।

আটককৃত নাম মোহাম্মদ রাসেল (৩০),তার বাড়ি উপজেলার, সোনইছড়ির ইউনিয়নের দক্ষিণ শীতলপুর,কাশেম জুট মিলঃ এলাকার মোঃ আবুল কাসেম ছেলে বলে জানা যায়।

এই বিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার এসআই আসাদুজ্জামান জানান,গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায়,এই সময় উপজেলার কাশেম জুট মিলস এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে একজনকে ইয়াবাসহ আটক করি।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।